1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

নতুন আরও ১০৪ জনসহ ২৬৬১ পুলিশ করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০ ৪:৩৭ pm

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬১। এ সংখ্যা ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত।

রোববার(১৭ মে) ১৭৫ পুলিশ সদস্য আক্রান্তের খবর দিয়ে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ২৫৫৭ জন ছিল বলে জানিয়েছিল পুলিশ।

পুলিশের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০৯৭ সদস্য রয়েছেন।যা গতকাল ছিল ১০৯৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, ৪১০ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৯ জন।

পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ