1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

নগদ সহায়তায় অনিয়মকারীদের শাস্তি দিতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০ ১১:১৫ pm

করোনাকালীন সংকটের কারণে সরকার ঘোষিত হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের তালিকা প্রণয়ণে অনিয়মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে এন-৯৫ মাস্ক সরবরাহ সংশ্লিষ্ট কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা ও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার এক বিবৃতিতে দুর্নীতিবিরোধী জার্মানভিত্তিক সংস্থাটি এসব দাবি জানায়।

বিবৃতিতে নগদ সহায়তা কার্যক্রমের তালিকায় অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের সচ্ছল আত্মীয়-স্বজনের নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া প্রকৃত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুর্যোগের ফলে বিপন্ন অসচ্ছলদের হাতে যাতে এ সহায়তার টাকা পৌঁছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যারা এ অর্থ পাচ্ছেন বা পাবেন তাদের পূর্ণ তালিকা সর্বসাধারণের জ্ঞাতার্থে ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানায় টিআইবি।

একই মোবাইল নম্বর ২০০ জন উপকারভোগীর নামের বিপরীতে ব্যবহৃত হওয়ার ঘটনা কখনই অনিচ্ছাকৃত ভুলের অংশ হতে পারে না উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতির এ চরম সংকটময় মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমুখী উদ্যোগ এ কার্যক্রমে এক শ্রেণীর অসাধু গোষ্ঠীর দুর্নীতি প্রবণ মানসিকতা ও কর্মকাণ্ডে আমরা হতাশ ও উদ্বিগ্ন। দেশ ও দেশের মানুষ এখন এক মহাসংকট কাল অতিবাহিত করছেন। সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছেন হতদরিদ্র জনগোষ্ঠী। এরসঙ্গে যুক্ত হয়েছেন করোনা সংক্রমণের কারণে সৃষ্ট অচলাবস্থায় বেকার হয়ে যাওয়া সমাজের খেটে খাওয়া মানুষেরা।

সবধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা এসব মানুষকে এ ক্রান্তিকালীন মুহূর্তে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা দেবার উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য। কিন্তু তালিকা প্রণয়নে স্থানীয় পর্যায়ে অনিয়ম ও বিতরণে অদক্ষতা এবং সমন্বয়হীনতা পুরো কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। এক্ষেত্রে সত্যিকার অর্থে যাদের সহায়তা প্রয়োজন তারা যাতে উপকৃত হতে পারেন তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে সহায়তাপ্রাপ্ত সবার তালিকা ওয়েবসাইটসহ সর্বসাধারণের অভিগম্য উপায়ে প্রকাশ করা জরুরি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, উপকারভোগীদের তালিকায় ক্ষেত্রবিশেষে বিত্তশালী ও জনপ্রতিনিধিদের সচ্ছল আত্মীয়-স্বজনের নাম থাকা সংশ্লিষ্টদের হীন ও পাশবিক মানসিকতার পরিচয় বহন করে। এক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে মাঠ প্রশাসনের এমন অজুহাতও ধর্তব্য নয়। প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানসহ এ বিষয়ে তার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি ক্ষেত্রেই কার্যকর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এসবের তীব্র নিন্দা জানাই। মোবাইল নম্বরের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নম্বর মিলিয়ে উপকারভোগীদের অর্থ পরিশোধ করা হবে প্রধানমন্ত্রীর অফিসের এমন বক্তব্য আশাবাদ তৈরি করলেও যথেষ্ট নয়। অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

সম্প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্ক সরবরাহের ক্ষেত্রে সংঘটিত অনিয়মের কথা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জাতির এ সংকটকালীন মুহূর্তে নিজেদের জীবন বিপন্ন করে করোনা আক্রান্তসহ অন্যদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের অপরিহার্য উপাদান মাস্ক সরবরাহের ক্ষেত্রে সংঘটিত অনিয়মের ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দাখিল হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রী এখনও প্রতিবেদনটি দেখার সুযোগ পাননি। কোনো পদক্ষেপও গৃহীত হয়নি, যা সত্যিই দুঃখজনক।

প্রশ্ন উঠবে, যারা এ কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তাদের কী ক্ষমতাবানদের একাংশের সঙ্গে যোগসাজশ রয়েছে, না কী তারা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাবান।

টিআইবি মনে করে মাস্ক কেলেঙ্কারিসহ এর আগে উত্থাপিত করোনা সংশ্লিষ্ট প্রতিটি দুর্নীতি ও অনিয়মের ঘটনার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হতো, তাহলে হয়তোবা সরকারকে অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হতো না।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ