
নেত্রকোনা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মোহদীর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউট নেত্রকোনা জেলা শাখার আয়োজনে জেলা শহরের থানার মোড়ে রবিবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে মোহদীর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনা থেকে দুপুর বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নেত্রকোনার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ডক্টর চন্দন কুমার মহাপাত্র, অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোকসেদুল হক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপরিচালক শস্য মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান রাকিবুল হাসানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।