1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে নৌকা-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ৪:০০ pm

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালের দিকে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল) সহ মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার রাত ১০টায় নৌকা ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হাঁসখালী গ্রামে নির্বাচনী গণসংযোগ করছিলেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল সমর্থকদের ৩টি মোটরসাইকেল ভাংচুর নৌকার সমর্থকরা।

সংঘর্ষে আহতরা হলেন, ইশ্বরঘাট গ্রামের হারেজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (১৮), ওসমান গনির ছেলে জুবায়ের আহমেদ (১৭), মাহাবুর আলীর ছেলে মিলন মিয়া (২৫), ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (২৩), শাহাদৎ হোসেনের ছেলে মিশু (১৭), কান্তনগর গ্রামের আলিমুদ্দিনের ছেলে বাবু (৪৫), আলাউদ্দিন খাঁনের ছেলে আরফান হোসেন (৪২) ও মোস্তফা জোয়ার্দারের ছেলে নাসির জোয়ার্দার (১৭)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, হাঁসখালী গ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ