1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৫:৫৫ pm

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন।

এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে সিনেমাতেও।

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য কেমন পাত্র চান তিনি। অভিনেত্রীর কথায়, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।

শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দূর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে, ধার্মিক কোনো ছেলে পেলে বিয়ে করে অভিনয় জগতও ছেড়ে দিবেন।

প্রিয়াঙ্কা বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

অভিনেত্রী আরও বলেন, বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন।

শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলেও দাবি এই অভিনেত্রীর।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ