1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

ধর্মীয় বিশ্বাসে আঘাত বাকস্বাধীনতার অন্তর্ভূক্ত নয় : এরদোয়ান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ২:৩৯ pm

মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) ‘মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।

এমএএসের ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, ফ্রান্স বাকস্বাধীনতার নাম দিয়ে মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করছে। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়।’

এছাড়া বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে।’

করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়-দরিদ্রদের সহায়তায় এমএএসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। করোনা মহামারির মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাড়ানোর আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

সূত্র : আনাদোলু এজেন্সি

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ