1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্রুত সংস্কার করে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন : দুদু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৫:০৩ pm

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। সেই সমর্থনকে অবজ্ঞা করবেন না। যত দ্রুত সম্ভব যা সংস্কার করার দরকার সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ছাত্র-জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাজারের অবস্থা ভালো না। সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তেমন ভালো না। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া।

সেই উদ্যোগ, সেই কাজ আমরা লক্ষ্য করছি না।’
তিনি আরো বলেন, ‘নানান দিক থেকে নানা কথা শোনা যাচ্ছে। আপনারা সংস্কার করুন। তবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের ক্ষমতা ছাড়ার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের শ্রমিক কৃষক জনতা যদি না বাঁচে তাহলে সরকার থাকা আর না থাকা সমান কথা। সেইজন্যে যারা দেশের সাধারণ জনগণ ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।’
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, এন ডি পি এর সভাপতি কারী আবু তাহের ও জাগপার সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ