1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বেড়েছে ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফিরেছে স্বস্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ৩:১৫ pm

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের অচলাবস্থার কারণে গত এক সপ্তাহ ধরে বাড়তি চাপ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। উভয় ঘাটে শত শত যানবাহন ও যাত্রী আটকা পড়ায় সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়।

তবে এ নৌরুটে তিনটি ফেরি বৃদ্ধি পাওয়ার কারণে ফিরেছে স্বস্তি; কমেছে ভোগান্তি।

সরেজমিন সোমবার সকালে দেখা যায়, দৌলতদিয়াঘাটে যানবাহনের কোনো সারি নেই। ফোর লেন সড়ক পুরো ফাঁকা। প্রতিটি বাস ও ট্রাক সরাসরি কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যেতে পেরেছে। অথচ গত কয়েক দিন ছিল এর উল্টো চিত্র।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরির সঙ্গে আরও তিনটি ফেরি এনায়েতপুরী, শাহ পরান ও কেতকী বহরে যুক্ত হয়ে এখন ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ নৌরুটের যানজটের সংখ্যাও কমেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ