1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘দোষীদের বিচার হয় না বলেই দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:০৪ pm

দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বিচারের আওতায় আনা হয় না বলেই দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান।

আজ শনিবার এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এমন এক দুঃসময়ে বাস করছি, প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম বলে উল্লেখ করেন তিনি।

তিনি নারায়ণগঞ্জের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ