1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশ সেরা অনলাইন পারফরমার শিক্ষিকা মল্লিকা সাহা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ ৮:০৪ pm

শিক্ষকদের প্রিয় প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন। একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এ পাক্ষিকে সেরা অনলাইন পারফরমার হয়েছেন নরসিংদী সদর উপজেলার চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা।

শিক্ষকদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্ল্যাটফর্ম হলো শিক্ষক বাতায়ন। ৫ লাখ ৮৪ হাজার ৯৩ জন শিক্ষকের মধ্যে মল্লিকা সাহা সেরা অনলাইন পারফরমার মনোনীত হয়েছেন। এ ছাড়া ২০২০ সালে তিনি আইসিটি ফর ই জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।

২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আসে। ২৬ মার্চ থেকে দেশে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিক্ষার্থীদের পড়াশোনায় যুক্ত রাখতে এবং তাদের মানসিকভাবে ভালো রাখতে দেশের অন্যান্য শিক্ষকদের মতো নিরবিচ্ছিন্নভাবে অনলাইনে লাইভ ক্লাস নেন মল্লিকা সাহা। এ পর্যন্ত তিনি দুশতাধিক ক্লাস নিয়েছেন এবং তার পাঠদান এখনো চলমান।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, মল্লিকা সাহা মহামারীর পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন। সারাদেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। প্রাথমিক শিক্ষায় এ অবদান রাখার জন্য মল্লিকা সাহাকে ধন্যবাদ জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

মল্লিকা সাহা বলেন, সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এই ভাবনা থেকে ক্লাস নেয়া শুরু করি। আমার সেরা হওয়ার মূলে হলো আমার শিক্ষার্থীরা। তাই এ অর্জন আমি পুরো দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য উৎসর্গ করেছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ