1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সাবেক এমপি ইলিয়াসের অবৈধ সম্পদ ১৬ কোটি, লেনদেন ১৮২ কোটি সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য : তারেক রহমান চরফ্যাশনে এডিশনাল পিপির উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে সমুদ্রে মাছের অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণে আনতে হবে : মৎস্য উপদেষ্টা

দেশ রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ১২:০৩ am

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাঘ সুন্দরবনের রক্ষক। এ বাঘের জন্যই সুন্দরবন এত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। সুন্দরবনে বাঘ না থাকলে সেখানকার সামগ্রিক ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা তথা ঝড়ঝঞ্ঝা থেকে দেশকে বাঁচাতে সুন্দরবনের বিকল্প নেই। কাজেই সুন্দরবন তথা বাংলাদেশকে রক্ষা করতে হলে বাঘ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য সুন্দরবনে বাঘের পরিমাণ দ্বিগুণ করতে পরিকল্পনা নেয়া হচ্ছে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুধবার এক অনলাইন আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি এবং অতিরিক্ত সচিব ড. বিল্লাল হোসেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’। এ বিষয়ের ওপর বক্তব্য রাখেন গাজীপুর শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের পরিচালক জাহিদুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইইউসিএন’র রকিবুল আমীন, উপবন সংরক্ষক ড. আবু নাসের মোহসীন হোসেন প্রমুখ।

বনমন্ত্রী বলেন, বর্তমানে সুন্দরবনে প্রায় ১১৪টি বেঙ্গল টাইগার আছে। বন উজাড় ও অবৈধ শিকারের ফলে বেঙ্গল টাইগার বিশ্বে ‘বিপদাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে সারা বিশ্বে প্রকৃতিতে বিদ্যমান বন্য বাঘের সংখ্যা প্রায় ৩৮৯০টি। বাঘ বিশেষজ্ঞদের মতে, বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার এই প্রবণতা চলমান থাকলে আগামী কয়েক দশকে পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সুন্দরবনের বাঘ রক্ষার জন্য বন অধিদফতর তথা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উলে­খ করে বনমন্ত্রী বলেন, আবাসস্থলের উন্নয়ন ও নিয়মিত টহল প্রদান করে বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য যথোপোযুক্ত উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে সরকার বাঘের আবাসস্থল উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষে বর্তমানে সুন্দরবনের প্রায় ৫২ শতাংশ এলাকা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের উভয় সুন্দরবনের বাঘ সংরক্ষণ, বাঘ ও শিকারি প্রাণী পাচার বন্ধ, দক্ষতা বৃদ্ধি, মনিটরিং ইত্যাদির জন্য ২০১১ সালে একটি সমঝোতা স্মারক এবং একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে।

বনমন্ত্রী বলেন, বাঘ সংরক্ষণের জন্য দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশ টাইগার অ্যাকশন প্লান ২০১৮-২০২৭ প্রণয়ন করেছে। লোকালয়ে বাঘ আসামাত্র খবরাখবর আদান-প্রদান ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সুন্দরবনের চার পাশের গ্রামগুলোতে বন বিভাগ ও স্থানীয় জনসাধারণের সমন্বয়ে টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। সুন্দরবন ও বাঘ সংরক্ষণের জন্য সুন্দরবনের চারটি রেঞ্জে নিয়মিত স্মার্ট প্যাট্রোলিং কার্যক্রম চলছে।

মন্ত্রী বলেন, বাঘ বাঁচাতে ও বাড়াতে তার বাসস্থান, খাবার ও বাইরের শিকারিদের কবল থেকে মুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, আসুন, আমরা নিজেদের অস্তিত্বের স্বার্থেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনের রক্ষক বাঘকে বাঁচাই।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ