1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

দেশে মোট আক্রান্ত ২০ হাজার, মৃত্যু ২৯৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০ ৩:১৪ pm

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ২৯৮ জনের প্রাণহানি হলো।

শুক্রবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জনে। গত ২৪ ঘণ্টা ২৭৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৮২ জন।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। নমুন পরীক্ষা ও সংগ্রহে এটা একদিনে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।

ঢাকায় ২০টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবসহ সারা দেশে মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ