1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

দেশে প্রথম বিদেশি নাগরিক করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০ ১০:৩২ pm

দেশে প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তি শ্রীলঙ্কান নাগরিক। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

বুধবার (৬ মে) চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে সকালে ঘোষিত ১২২টি নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘নগরের দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কার একজন নাগরিক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হচ্ছে। তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটাইনে আছেন।’

এদিকে, বুধবার রাতে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। যাদের দু’জন ইতিমধ্যেই মারা গেছেন।

রাত সাড়ে ৯টার দিকে এসব বিষয় জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্তদের একজন সাতকানিয়ার, একজন সীতাকুণ্ডের, একজন নগরের ফৌজদারহাট এলাকার, একজন নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার, একজন বহদ্দারহাট এলাকার, একজন সাগরিকা, দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন এবং একজন নাসিরাবাদ এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, এছাড়াও নগরের চান্দগাঁও ও চমেকে ভর্তি ঝালকাঠির দুই ব্যক্তি মারা গেছেন। পরে তাদের করোনা শনাক্ত হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ