1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

দেশে দ্রুত উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ৪:৪০ pm

দেশে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। গত ৪ আগস্ট বন্যায় আক্রান্ত জেলা ছিল ১৮টি। তিনদিনের ব্যবধানে ছয়টি জেলা বন্যামুক্ত হয়েছে। বর্তমানে ১২টি জেলাবন্যায় আক্রান্ত।

তিনদিন আগেও ১৭টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে তা নেমে এসেছে ১২টিতে। এছাড়া ২৭টি স্টেশনে তিনদিন আগে পানি বিপৎসীমার ওপরে থাকলেও এখন হচ্ছে ১৬টি স্টেশনে।

শুক্রবার (৭ আগস্ট) ও গত মঙ্গলবারের (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ঢাকার আশেপাশের নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তারা আরও বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মনু নদী ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ