1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

দেশে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ১০:৩৭ pm

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া অন্যত্র ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। তাই সব নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে- ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১৫ মে নাগাদ এটি নিম্নচাপে পরিণত হয়ে ১৬ মে ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করবে। তাই সব মাছ ধরা নৌকাকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একইসঙ্গে যারা গভীর সমুদ্রে রয়েছে তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। এটি আগামী ১৯ মে নাগাদ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে গতিমুখ ফেরাতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারতের মেঘালয়, আসাম, বরাক উপতক্যা ও ত্রিপুরা উল্লেখ্যযোগ্য বৃষ্টিপাতের আভাস নেই। তাই আগামী ৪৮ ঘণ্টা দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানির সমতল হ্রাস পেতে পারে।

পাউবোর নিয়ন্ত্রণাধীন ৩৯টি পয়েন্টের মধ্যে বিভিন্ন নদ-নদীর ২৪টি পয়েন্টে পানির সমতল হ্রাস পেয়েছে। সারিগোয়াইন ও মনু নদীসহ বিভিন্ন নদ-নদীর ১৪টি পয়েন্টে পানির সমতল বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত আছে একটি পয়েন্টের পানির সমতল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ