1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

দুর্নীতির সঙ্গে এক ঘণ্টাও থাকতে চাই না: স্বাস্থ্যসচিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০ ৭:২৬ pm

দুর্নীতির সাথে আর এক ঘণ্টাও থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতালসহ করোনা রোগীদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোনো না কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি। স্বাস্থ্য আধিদপ্তরের ডিজির কাছে ব্যাখা চাওয়া হয়েছে। রোববারও একজন প্রফেসরকে বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সঙ্গে যারা অপরাধ করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো জায়গায় অনিয়ম দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না আবারো হুঁশিয়ারি দেন তিনি।

স্বাস্থ্যসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা দিলেও তথ্য-উপাত্ত এবং উপযুক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিলম্ব হয়। তবে দেশের সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। সাথে সাথে ব্যবস্থা নেয়াসহ বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে। আমরা চাই সত্য বেরিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই।

ব্রিফিং শেষে স্বাস্থ্যসচিব সদর জেনারেল হাসপাতালে জরুরি সভায় অংশ নেন। পরে নগরীর খানপুরে সরকারি করোনা চিকিৎসা কেন্দ্র ৩শ’ শয্যা হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানজিয়া সালমা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ