1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দুমড়ে মুচড়ে গেল গাড়ি, প্রাণে বাঁচলেন আফগান উইকেটরক্ষক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০ ৪:৫৭ pm

করোনা মহামারীর কারণে খেলা বন্ধ থাকায় অর্থনৈতিক মন্দায় ভুগছে আফগান ক্রিকেট বোর্ড। যে কারণে খেলা সংশ্লিষ্টদের বেতনও কাটা হয়েছে। এমন কঠিন সময়ে দুঃসংবাদ এলো আফগান শিবিরে। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই। পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে তাকে বহন করা গাড়ি।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। মাথায় আঘাত পেয়েছেন। তা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় ধ্বংসস্তুপে পরিণত সেই গাড়ির ছবি ও আহত ক্রিকেটারে ছবি শনিবার টুইটারে পোস্ট করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাতীয় ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন। আল্লাহ আফসারের সহায় হন। তারাদ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনায় গাড়ির অনেক ক্ষতি হয়েছে। ’ আফগান দলের অন্যতম তারকা আফসার জাজাই। যদিও দলে সুযোগ না পাওয়ায় সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।

এখনও পর্যন্ত ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন আফসার। টেস্টে ৩ ম্যাচে ১৩৫ রান ও ৬ ডিসমিসাল, ওয়ানডেতে ২৬৪ রান ও ২২ ডিসমিসাল এবং একমাত্র টি-টোয়েন্টিতে ৯ রান করে একটি স্টাম্পিং করেছিলেন তিনি। তথ্যসূত্র: নিউজ এইটিন, ক্রিক এডিক্টর
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ