1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৫৮ pm

কুড়িগ্রামের সীমান্তবর্তী জনপদ রৌমারীতে টানা দুই দিনের ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভুট্টা ক্ষেত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ায় সম্ভাবনাময় ফলনের আশা ভেঙে পড়েছে কৃষকদের।

স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলন ভালো হওয়ার আশা করেছিলেন তারা। কিন্তু হঠাৎ আসা ঝড়ো বাতাসে অনেক ক্ষেতের গাছ মাটিতে হেলে পড়েছে, আবার কোথাও গোড়াসহ উপড়ে গেছে। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ঝড়ে ভুট্টা গাছগুলো একদিকে হেলে পড়েছে এবং অনেক ক্ষেতেই গাছ ভেঙে গেছে। ফলে কৃষকদের চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট।

চরাঞ্চলের কৃষক আব্দুল হালিম বলেন, “এবার ভুট্টার ফলন ভালো হওয়ার আশা করেছিলাম। অনেক টাকা খরচ করে চাষ করেছি। কিন্তু দুই দিনের ঝড়েই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে লোকসান পোষাবো তা নিয়ে চিন্তায় আছি।”

আরেক কৃষক নুর ইসলাম জানান, “ঝড়ের আগে ক্ষেতগুলো খুব সুন্দর ছিল। এখন প্রায় অর্ধেক গাছ মাটিতে পড়ে গেছে। এতে ফলন অনেক কমে যাবে।”

কৃষি সংশ্লিষ্টরা জানান, ভুট্টা গাছ শিষ ধরার সময় ঝড়ো বাতাসে হেলে পড়লে ফলনের ওপর বড় ধরনের প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে শিষ ঠিকভাবে বড় হতে পারে না।

রৌমারী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। আংশিক হেলে পড়া ক্ষেতগুলোতে দ্রুত পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ক্ষতি কিছুটা হলেও কমানো যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সরকারের পক্ষ থেকে প্রণোদনা বা সহায়তা দেওয়া হলে তারা লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

রৌমারীর কৃষিনির্ভর মানুষের জীবনে ভুট্টা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। তাই হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ