1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
যুক্তরাজ্যে ছুরিকাঘাতে নিহত ১

দুই ঘণ্টায় ৮ জনকে ছুরিকাঘাত করেছেন হামলাকারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১:১৩ am

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এক হামলাকারী প্রায় দুই ঘণ্টা ধরে উন্মত্তভাবে বিভিন্নজনকে ছুরিকাঘাত করেন। এতে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অন্য ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যুক্তরাজ্যের পুলিশের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে বার্মিংহাম শহরের কনস্টিটিউশন হলে প্রথম ছুরি দিয়ে হামলা চালান হামলাকারী। সেখানে একজনকে হত্যা করে শহরের দক্ষিণ দিকে চলে যান তিনি। এরপর ফাঁকা রাস্তায় সামনে যাঁকেই পেয়েছেন, তাঁর ওপরই হামলা চালিয়েছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এই ছুরিকাঘাত সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত নয়। গ্যাং-সংক্রান্ত অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। একজনই হামলায় জড়িত বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। হত্যার তদন্ত কর্মকর্তারা বলেছেন, তাঁরা ওই হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছেন।

নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। আহত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। আহত অপর পাঁচজনের অবস্থা ততটা গুরুতর নয়।

পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্টিভ গ্রাহাম জানিয়েছেন, হামলাকারী ছুরিকাঘাত করতে লিভারি স্ট্রিট, ইরভিং স্ট্রিট ও সবশেষে হার্স্ট স্ট্রিটে যান। একাধিক ফোন নম্বর থেকে হামলাকারীর বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এই মুহূর্তে তাঁর বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ