1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

‘দলে ঘাপটি মেরে থাকা বেঈমানদের স্থান আ. লীগে নেই’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৭ am

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, ‘দলের মধ্যে ঘাপটি মেরে থাকা নব্য আওয়ামী লীগদের ষড়যন্ত্র মুজিব পাগল সৈনিকরা সফল করতে দেবে না। কোনো বেঈমানের স্থান আওয়ামী লীগে নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেঈমানরাই হত্যা করেছে। তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। সেই সকল ষড়যন্ত্র আজও একটি মহল করে যাচ্ছে। সেই আশা তাদের আর সফল হতে দেওয়া হবে না।’

আজ শনিবার বিকালে পোগলদিঘা ইউনিয়নের পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘ঘরে বসে গলাবাজি বন্ধ করে মাঠে আসুন, সঙ্গে খেলা হবে। আপনাদের নেত্রী গ্রেনেড হামলার নকশা সাজিয়ে বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলতে চেয়েছিল। তাদের সেই আশা পূরণ হয়নি। জনগণ জাতির পিতার কন্যাকে ভোট দিয়ে দেশ ও জাতিকে সেবার সুযোগ দিয়েছে। বিএনপি-জামায়াত দলকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে। কোনো ষড়যন্ত্রই আর পিছপা করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সেবক ও চাকর হয়ে যেন আপনাদের সেবা করতে পারি। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। আমার জন্মই হয়েছে বিএনপি-জামায়াতকে শায়েস্তা করার জন্য। জীবন যতদিন থাকবে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে থাকবো বলে তিনি বলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ