1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিএনপির জয়ে তারেক রহমানকে এসজেএফের অভিনন্দন চরফ্যাশনে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানালো গণপূর্ত মন্ত্রণালয় রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের পদত্যাগ, ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান

দক্ষিণ আফ্রিকার ডারবানের ঐতিহাসিক মসজিদে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ১১:৩০ am

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো ঐতিহাসিক গ্রে স্ট্রিট মসজিদে (জুমা মসজিদ) বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মসজিদগুলোর অন্যতম এ মসজিদটিতে সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

তবে, সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান বলেন, এর সাতজন কর্মচারীর জন্য যে ফ্লাটটি রয়েছে, সম্ভবত সেখানে কারো কক্ষ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এটা হতে পারে।

বার্তা সংস্থা এএফফিকে তিনি বলেন, সম্ভবত এটা একটা দুর্ঘটনা, কোনো দুর্বৃত্ত কর্মকাণ্ড নাও হতে পারে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা জানা যায়নি।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনতলা মসজিদটির ভবনটির উপরের তলা থেকে আগুনের শিখা বের হচ্ছে।

সাত হাজারের মতো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকা এ মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দুঃখ প্রকাশ করেছেন।

অগ্নিনির্বাপনকারী সংস্থার সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

জরুরি সেবা সংস্থার মুখপাত্র রবার্ট মেকেনজি এএফফিকে বলেছেন, মসজিদ লাগোয়া আরো তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্য ডারবানের এ মসজিদটিতে প্রচুর মুসল্লির সমাগম হয়ে থাকে। ঐতিহাসিক এ মসজিদটি পরিদর্শন করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন মেন্ডেলা, ব্রিটিশ কণ্ঠশিল্পী ইউসুফ ইসলাম (যিনি কেট স্টিভেনস নামে বেশি পরিচিত) ও বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলী।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ