1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

তৃণমূলের জনপ্রিয় নেতা দেবাংশু গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১ ৪:১৫ pm

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্যকে ত্রিপুরায় গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। খবর ইন্ডিয়ান টাইমসের।

খবরে বলা হয়, মহামারী আইন ভঙ্গের অভিযোগে ভোর রাতে গ্রেফতার করা হয় দেবাংশু, সুদীপসহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে। বেলা ১১টায় তাদের আদালতে পেশ করা হয়।

এর আগে শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতারা। ইটের আঘাতে রক্তাক্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। আঘাত পান দেবাংশু ভট্টাচার্যও। এরপর শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা।
শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূলের নেতারা। শনিবার ত্রিপুরায় তাঁদের গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ।

ফেসবুক লাইভে দেবাংশু জানান, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে জানান তিনি। এই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আজই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একটি টুইটে তিনি লেখেন, বিজেপির হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমার অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান।
ইতিমধ্যেই ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছেন ব্রাত্য বসু, দোলা সেন এবং কুণাল ঘোষ।

শনিবার যুব তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইটে উষ্মা প্রকাশ করে বলেন, ‘ত্রিপুরায় বিজেপির দুষ্কৃতীরা আসল রঙ দেখিয়ে দিয়েছে। এই বর্বর হামলা প্রমাণ করে সেখানে বিপ্লব দেবের সরকারের আমলে গুন্ডারাজ চলছে। আপনাদের হুমকি আক্রমণ শুধুমাত্র আপনাদের অমানবিকতা প্রমাণ করে। যা খুশি করুন, তৃণমূল নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না।’

দেবাংশু বলেন, ‘পরিবারের সকলকে বলছি আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না।’

উল্লেখ্য, গতকাল আমবাসায় তৃণমূলের যুব নেতা-নেত্রী দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কনভয় আটকায় তৃণমূল।

ত্রিপুরায় ধর্মনগরে সুবল ভৌমিকের নেতৃত্বে রাস্তা অবরোধ করে তৃণমূলকর্মীরা। রুখে দেওয়া হয় বিপ্লব দেবের কনভয়। বেশ কিছুক্ষণ গাড়ি ঘিরে বিক্ষোভ চলার পর পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। তৃণমূল নেতা সুবলসহ বিক্ষোভকারীদের গ্রেফতার করেছিল পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ