1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ১:৩৫ pm

তুরস্কের পূর্বাঞ্চলে পাহাড়ে একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে সাত সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলুর বরাতে গণমাধ্যমটি জানায়, আরটুস পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি। ভ্যান শহরের এই পাহাড়টি একটি ঘুমন্ত আগ্নেগিরি।

তিনি বলেন, বিমানটিতে দুই পাইলট ও পাঁচ প্রযুক্তি কর্মী ছিলেন। বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে এটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সোলাইমান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। তিনি বলেন, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।

‘রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এর পর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।’ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোলাইমান ঘটনাস্থলে যান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ