1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা
মসজিদে বিস্ফোরণ

তিতাসের গ্যাসের লাইনে মিলেছে দুটি লিকেজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৫ pm

নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের অনুসন্ধানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার ২টি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস।

বিকাল পর্যন্ত এই খোঁড়াখুঁড়িতে মসজিদের উত্তর পাশে ২টি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কি না সেটির প্রমাণ মিলেনি। তবে তা অনুসন্ধানে মঙ্গলবার থেকে পুনরায় কাজ শুরু হবে।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস) চার কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস. এম. হাসান শাহরিয়ার. সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

এছাড়া চার কর্মচারী হলেন- সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া, ও মো. ইসমাইল প্রধান।

অপরদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু হলো।

এছাড়া মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ