
প্রয়াত হাবিবুর রহমান মোল্লা এমপি শুধু একজন রাজনীতিবিদই নয়, তিনি ছিলেন ঢাকা-৫ নির্বাচনী এলাকার একজন শ্রমিক বান্ধব ও শিক্ষানুরাগী। শুধু রাজনীতিক কর্মীই গড়ে তোলেননি, নির্বাচনী এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রতিটি মানুষের সুখ-দু:খে সর্বদায় পাশে দাড়িয়েছিলেন। তার মানবতা-বহুমুখী কর্মকাণ্ডে এই এলাকার মাটি ও মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
শনিবার বিকেলে ডেমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ৬৯নং ওয়ার্ড কাউন্সিল হাজী সালাহদ্দিন আহমেদ আয়োজিত ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ও স্বরণ সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় আসন্ন উপনির্বাচনে মোল্লা পরিবার থেকে নৌকা প্রতীকে প্রার্থী করতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান ডেমরা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় স্বরন সভায় উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি পুত্র মশিউর রহমান মোল্লা সজল। ৬৯নং ওয়ার্ড কাউন্সিল হাজী সালাহদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক,ডেমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.রমজান খান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন পাটোয়ারী ও নজরুল ইসলাম বাবু সহ আরো অনেকে।
এ উপস্থিত সময় বক্তারা বলেন, ঢাকা-৫ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উন্নয়ন ও শিক্ষা প্রসারে প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার অবদান ছিল অনিশিকার্য।
উনার মত অভিভাবককে হারিয়ে আজ আমরা দিশেহারা। মাদক-সন্ত্রাস নিমূলের মাধ্যমে এই এলাকায় শান্তি ফিরিয়ে এনেছিলেন হাবিবুর রহমান মোল্লা। তারমধ্যে কোনো অহঙ্কার ছিল না। বিপদে-আপদে সব সময় সবাইকে অভিভাবকের মতো আগলে রেখেছেন। একাধিকবার এমপি নির্বাচিত হয়েও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করতেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার কাছে আহ্বান ঢাকা-৫ উপনির্বাচনে হাবিবুর রহমান মোল্লার সুযোগ্য উত্তরসূরী ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এর হাতে নৌকা তুলে দিন। তাহলে এলাকাবাসি সর্বাত্মক চেষ্টা আর মেধা দিয়ে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে।
এ সময় ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, আপনার জানেন, আমার পিতা হাবিবুর রহমান মোল্লা সব সময় নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করতেন। আমি আব্বার মতো নিজেকে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। তিনি বলেন, ঢাকা-৫ উপনির্বাচনে আল্লাহ্ যদি সহায় হন এবং বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেন, ইনশাআল্লাহ্ সর্বদায় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। দলের প্রতিটি নির্দেশনা অনুস্বরণ করে আব্বার মতো কাজ করে যাবো।