1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

ঢাকায় মিরপুরে ও উত্তরায় করোনা আক্রান্ত বেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ ১২:৪৯ pm

রাজধানী ঢাকার ভেতরে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি রোগী মিরপুরে। এখন পর্যন্ত মিরপুরের বিভিন্ন এলাকায় মোট ৪২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরপরই সবচেয়ে বেশি রোগী উত্তরায়। এখন পর্যন্ত ১৬ রোগী শনাক্ত হয়েছে সেখানে। এরপর রয়েছে ধানমণ্ডি, সেখানে শনাক্ত হয়েছেন ১৩ জন।

বৃহস্পতিবার দেশে মোট ৩৩০ জন কোভিড-১৯ শনাক্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)।
এর মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছেন ১৯৬ জন। ঢাকা জেলাতে রয়েছেন ১৩ জন। ঢাকা বিভাগের গাজীপুর-টাঙ্গাইল ও শেরপুরে দুইজন করে, জামালপুরে তিন জন, কিশোরগঞ্জে ১ জন, মাদারীপুরে ১১ জন, মানিকগঞ্জে তিন জন, নারায়ণগঞ্জে ৫৯ জন, নরসিংদীতে চার জন, রাজবাড়ি-শরীয়তপুরে একজন করে।

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে জেলায় রয়েছেন নয় জন, কক্সবাজারে একজন এবং কুমিল্লাতে রয়েছেন চার জন। সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজারে রয়েছেন একজন করে।
রংপুর বিভাগের রংপুর জেলায় একজন, গাইবান্ধায় আট জন এবং নীলফামারীতে রয়েছেন একজন, খুলনার চুয়াডাঙ্গাতে একজন এবং ময়মনসিংহে রয়েছেন চারজন।

ঢাকা জেলায় সবচেয়ে বেশি রোগী মিরপুরে। মিরপুর-১ এ ১১ জন, টোলারবাগে রয়েছেন আটজন, ছয়জন আছেন উত্তর টোলারবাগ ও মিরপুর-১১তে, তিনজন আছেন মিরপুর-১০ এ, দুইজন করে মিরপুর-১২, শাহ আলী বাগ ও পীরের বাগে, কাজীপাড়া ও মিরপুর ১৩ তে।
ঢাকার ভেতরে সর্বোচ্চ রোগী রয়েছেন উত্তরাতে ১৬ জন, এরপর ধানমণ্ডিতে আছেন ১৩ জন, বাসাবো ও ওয়ারিতে রয়েছেন ১০ জন। মোহাম্মদপুর, লালবাগ ও গুলশান ও যাত্রাবাড়ীতে ছয় জন করে।
চারজন করে আছেন আজিমপুর, বংশালে। তিনজন করে আছেন জিগাতলা, গ্রিনরোড, হাজারীবাগ, চকবাজার, বাবু বাজার, সোয়ারি ঘাট ও বেইলি রোডে। দুইজন করে আছেন আগারগাঁও, শাহবাগ, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, মগবাজার, শান্তিনগর, বাড্ডা, মহাখালী, তেজগাঁওয়ে।

এছাড়া একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, মানিকদি, আশকোনা, বেড়িবাঁধ, বনানী, বেগুনবাড়িতে।

দেশসংবাদ/জানি/এসআই

লাইটনিউজ/এসআই

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ