1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

ঢাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১ ১১:৪৪ pm

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। তারা হলেন সোহাগ ও হাসান। তবে কী কারণে এ হামলা এখনো জানা যায়নি।

শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাদকাসক্ত কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ ঢামেকে চিকিৎসাধীন। তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রবিন জানান, তারা ৬ থেকে ৭ মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খেতে যাওয়ার সময় জনি ও নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আরিফসহ তিনজন আহত হয়। পরে আরিফ ঢাকা মেডিক্যালে মারা যায়। বাকি দু’জন চিকিৎসাধীন।

কী কারণে তাদের উপর হামলা করেছে রবিন জানাতে পারেনি। তবে জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নিচে থাকে এবং তারা মাদকাসক্ত বলে জানায়। নিহত আরিফ পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকতো। তার বাবার নাম কবির।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ