
রতন কুমার রায়,ডোমার(নীলফামারী): নীলফামারীর ডোমারে গত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্য’র জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার(৯নভেম্বর)নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া, তাদের জামিন আবেদন নামন্জুর করেন।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা ও ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। তারা প্রত্যেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুল ইসলাম বলেন, জানতে পেরেছি আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামন্জুর করেন।