1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএনসিসির চিরুনি অভিযান অষ্টম দিনে ৭০টি স্থাপনায় মিললো এডিসের লার্ভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ৪:৪৫ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু সুরক্ষা দিতে তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যপী চিরুন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মেয়র আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন এ কার্যক্রমের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

মঙ্গলবার অভিযানের অষ্টম দিনে ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১২টি মামলায় মোট ১ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে মঙ্গলবার পর্যন্ত মোট ১ লক্ষ ৫ হাজার ১৫১ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৩ টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৮ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ