1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

ডা. সাবরিনার একটি জাতীয় পরিচয়পত্র ব্লক করেছে ইসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৮:৪২ pm

তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার হওয়ায় কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অসত্য তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া ও দুইটি জাতীয় পরিচয়পত্র নেয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে নির্দেশ দিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, দুই জাতীয় পরিচয়পত্র নেয়ায় তার বিরুদ্ধে মামলা করতে এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সাবরিনার দ্বিতীয় এনআইডিটি ব্লক করে দেয়া হয়েছে। তিনি বলেন- কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন এবং এ ঘটনায় আমাদের কেউ কোনো অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে মৌখিকভাবে নির্দেশনা সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে দিয়েছি। এ সংক্রান্ত চিঠি দেয়া হবে।

প্রসঙ্গত, ডা. সাবরিনা মোহাম্মদপুর ও গুলশান নির্বাচন থানার অন্তর্গত এলাকায় দুইবার ভোটার হয়েছেন। দুটি জাতীয় পরিচয়পত্রে নিজের, বাবা ও মায়ের নাম ভিন্ন দিয়েছেন। এ ছাড়া বয়স ও ঠিকানাও পরিবর্তন করেছেন সাবরিনা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ