1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

ডাক্তার-নার্সদের বাসা ছাড়তে বলা মালিকদের অর্থের উৎস খুঁজবে দুদক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ৬:০৬ pm

করোনা পরিস্থিতির মধ্যে যে বা যারা ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে ওইসব বাড়ি মালিকদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই সংকটময় সময়ে করোনাভাইরাস রোগের চিকিৎসায় হাসপাতালের ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এই পর্যায়ে অযৌক্তিক কোন আশঙ্কায় তাদেরকে বাসা ছাড়ার নির্দেশ বা অন্য কোনভাবে খারাপ আচরণ করা আইনগত অপরাধ।

তিনি বলেন, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন-২০০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অরপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

দুদক চেয়ারম্যান বলেন, এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাসা ছাড়ার কথা বলেন বা বাসা ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলেছেন কোনও কোনও বাড়িয়ালা। বিষয়টি নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ