
করোনা ভাইরাসের কারনে গোটা বিশ্ব যেমন থমথমে অবস্থার স্বীকার ঠিক তেমনি আমাদের দেশেও একই পরিস্থিতির বিরাজমান। তাই এই ভাইরাস থেকে রক্ষা পায় নাই আমাদের জেলাও।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা যায়, ২৪শে আগস্ট (সোমবার)
ঠাকুরগাঁও জেলায় সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার জানান, আজ নতুন করে করোনায় শনাক্ত ১১ জন। তাদের মধ্যে সদর উপজেলা-৯ জন, পীরগঞ্জ-১ জন এবং রাণীশংকৈল-১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮২১ জন,তাদের মধ্যে ৪৮২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৪ জন। তাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
ভিন্নবার্তা/এসআর