1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০ ১১:৫৫ am

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাকের (২২)।

বিজিবির দাবি, নিহত সাকের রোহিঙ্গা মাদককারবারি। মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তার মৃত্যু হয়। তিনি উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬-এর বাসিন্দা খাইরুল আমিনের ছেলে।

রোববার ভোরে উপজেলার নয়াপাড়া লবণের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রোববার ভোরে নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেন বিজিবি সদস্যরা।

কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে ৪-৫ জন লোককে নাফ নদ পার হয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি ধারালো কিরিচ, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ সময় গুলিবিদ্ধ সাকেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ