1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

জোড়া খুনে যাবজ্জীবনপ্রাপ্ত সাবেক সাংসদপুত্রের জামিন আবেদন নাকচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ৩:৪০ pm

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও শাহেদ নুরুদ্দীনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

ঢাকার ইস্কাটনে জোড়া খুনের মামলায় ২০১৯ সালের ৩০ জানুয়ারি রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় জামিন চেয়ে আবেদন করলে হাইকোর্ট আবেদনটি নাকচ করে দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে জামিন চেয়ে আবেদনটি করেছিল আসামিপক্ষ। শুনানি শেষে আজ বুধবার আবেদনটি নাকচ করে দেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুবের মৃত্যু হয়। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলাটি করেন।

তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার সহায়তায় রনির প্রাডো গাড়ি এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাড়ির সূত্র ধরে ওই বছরের ৩০ মে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ