1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

জেডআরএফ এর উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:৩৩ pm

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের(জেডআরএফ) উদ্যোগে সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে সিলেট নগরীর গৌরিপুরে শহীদ মো. মুস্তাক আহমেদ ও এনাতাবাদে শহীদ ওয়াসিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, কমিটির সদস্যবৃন্দের মধ্যে প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কৃষিবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ এবং কৃষিবিদ অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার। আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি প্রমুখ।
‌ভিন্নবার্তা ডটকম/আর‌জে/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ