1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জেএসসি, এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : শিক্ষা মন্ত্রণালয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৭:৫৫ pm

এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কল্পিত’ তারিখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় নিয়ে এইচএসসি ও জেএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কথা বিবেচনা করে শিগগির সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোনো মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মেও সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। মন্ত্রণালয় প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ