1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জুয়ায় সর্বস্বান্ত, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৬:৪৪ pm

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে ঘটে গেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে বিসিসিআইয়ের অফিস থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকার আইপিএল জার্সি চুরি করেছেন ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষী। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বিসিসিআই সদর দফতর থেকে ২০২৫ সালের আইপিএলের জন্য প্রস্তুত ২৬১টি জার্সি চুরি হয়। প্রতিটি জার্সির দাম আনুমানিক ২৫০০ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫২ হাজার টাকা।

গত ১৩ জুন অডিট চলাকালে গুদামঘরে রাখা জার্সিগুলোর সঙ্গে তালিকা না মিললে চুরির বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ফারুক একটি বাক্সে করে জার্সিগুলি নিয়ে গুদামঘর ত্যাগ করছেন। এরপর ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় বিসিসিআই কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি জানান, অনলাইন জুয়ায় সব টাকা হারিয়ে ফেলার পর চুরির পথ বেছে নেন। চুরি করা জার্সিগুলি হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

এ ঘটনায় ওই হরিয়ানার ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তিনি দাবি করেন, ফারুক তাকে বলেছেন যে বিসিসিআই দফতরে সংস্কার কাজ চলছে এবং ঘর খালি করার জন্য এসব জার্সি বিক্রি করতে বলা হয়েছে। তাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ হয়েছিল বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত চুরি হওয়া ৫০টি জার্সি উদ্ধার করা হয়েছে। বাকি জার্সি উদ্ধারে তদন্ত চলছে। এ ঘটনায় বিসিসিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বোর্ডের অভ্যন্তরে কীভাবে এমন নিরাপত্তা ফাঁক থেকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ