1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ২০২৬ নির্বাচনে

জিয়া উদ্দিন খান সভাপতি ও আব্দুর রাজ্জাক সম্পাদক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৫৩ am

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ২০২৬ নির্বাচনে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও আমিনুল ইসলাম আমিন যুগ্ন সম্পাদক পদে জয়ী হয়েছেন।

সভাপতি পদে প্রতিদন্ধিতা করেন নেত্রকোনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু। সাধারন সম্পাদক পদে প্রতিদন্ধিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী ও অ্যাডভোকেট শেখ মো. মজিবুর রহমান মিলন। যুগ্ন সম্পাদক পদে প্রতিদন্ধিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট রোকন উদ্দিন ও অ্যাডভোকেট ইমরান সাদিক। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত দুজনই বিএনপি সমর্থিত আইনজীবী।

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচনের সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪২ জন ভোটারের মধ্যে ৩১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন কমিটির আরও ১২ জন সদস্য। তারা হলেন-সহ-সভাপতি দুইজন অ্যাডভোকেট আবদুর রশিদ ভুইয়া ও অ্যাডভোকেট মো. বাবুল মিয়া। সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট শামীম আহমেদ,লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান (উত্থান),সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুর রহমান অপু,বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অডিটর পদে অ্যাডভোকেট আব্দুর রফিক (বাবুল) এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট একেএম গোলাম রব্বানী,অ্যাডভোকেট কলপ মিয়া,অ্যাডভোকেট রুহুল আমীন ও অ্যাডভোকেট আজাহারুল ইসলাম (রুবেল)।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ