1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের : মৎস্য উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:২৪ pm

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানেই থাকবেন। জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের- এটা আর কারো হতে পারে না।

তিনি বলেন, যথাযথভাবে পুকুর খনন করে তাতে মাছের পোনা ছাড়া গেলে শুধু নিজেদের চাহিদা পূরণ নবয় রং দেশের অন্যান্য এলাকাতেও মাছের চাহিদা মেটানো সম্ভব।

রোববার (৬ জুলাই) সিরাজগঞ্জের নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এধরনের প্রকল্প অত্যন্ত জরুরি। প্রকল্পের সফলতা নির্ভর করে প্রকৃতপক্ষে কতজন মানুষ এর সুফল পেয়েছেন তার ওপর। এই প্রকল্পকে দীর্ঘ মেয়াদি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, প্রকল্প থাকুক কিংবা না থাকুক, মৎস্যজীবীরাই জলমহালের সবচেয়ে কাছের মানুষ। যেকোনো জলমহালের প্রথম অধিকার থাকা উচিত সেই এলাকার সবচেয়ে নিকটে থাকা প্রকৃত মৎস্যজীবীদের-এ অধিকার আর কারো নয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ