1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম নেত্রকোনায় উন্নত জাতের মরিচ চাষে মাঠ দিবস, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার আমাদের দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা: তারেক রহমান সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতির কারণে আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনা পরিষদের এর প্রতিষ্ঠাতা সভাপতি আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১ ১১:৫৭ pm

ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা আরেক ‘ভুঁইফোঁড়’ সংগঠন ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খানকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ আগস্ট) রাতে তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ।

ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতার সংগে ছবি দেখা গেছে মনির খান-এর। অভিযোগ আছে, এসব ছবি ফটোশপে এডিট করা। ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর নামে চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের এমপি হওয়ার জন্য বেশ সরব ছিলেন মনির। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর মতো সংগঠনের সংগে দলটির কোনো সম্পৃক্ততা নেই। যারা এই ধরনের ভুঁইফোঁড় সংগঠন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ