1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

জনগণকে সুরক্ষা দেবার রাজনীতি করুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ৯:২৯ pm

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাব, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতি করি।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখন রাজনীতি করার সময় নয়। একে অপরকে দোষারোপ করার সময় নয়। এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করার।

করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এসময়ের দেশের তুলনামূলক পরিসংখ্যান উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন। আমরা মৃতদের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। এদিকে, আমাদের কাছাকাছি সময়ে ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত দুই হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯৫ হাজার ৫৯১ জন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে ভালো। এরপরও সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ