1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ৮:৪৫ pm

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকালে নগরীর ধর্মসাগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার তিনি ঢাকা থেকে বাড়ি যান।

জান্নাতুল হাসিন ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। তিনি বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

নিহত ওই ছাত্রীর পরিবার জানায়, ‘সোমবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসেন হাসিন। কোনো কারণে তার মন খারাপ ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে কম। মঙ্গলবার বিকালে শ্যাম্পু কেনার কথা বলে বাসা থেকে বের হয় হাসিন। পরে বাড়ির পাশের গোল্ড সিলভার হোমসের নির্মাণাধীন ৯তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।’

নির্মাণাধীন ওই ভবনটির পাশেই ১০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, ‘আমি অফিসে বসে ছিলাম। হঠাৎ জোরালো আওয়াজ শুনতে পাই। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘অভিভাবকদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে জান্নাতুল হাসিন আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ