1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

চিলিকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ব্রাজিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩১ am

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে চিলিকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে সেলেসাওরা। অন্যদিকে, বিশ্বকাপে খেলার শেষ সুযোগ আন্তঃমহাদেশীয় প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে চিলি।

শুক্রবার ভোরে ঘরের মাঠ রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলিকে ০-৩ গোলে হারিয়েছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে বড় জয়ে উৎসবে মেতেছেন এস্তেভাও-লুকাস পাকেতারা ও গুইমারেস।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল।

ম্যাচের প্রথম গোল আসে ৩৮ মিনিটে। ব্রাজিলের উদীয়মান তারকা এস্তাভিও প্রথমার্ধ জুড়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে দারুণ দক্ষতায় গোল করেন। ঠাণ্ডা মাথায় করা তার ফিনিশিং একাদশে জায়গা পাওয়ার যথার্থতা প্রমাণ করে এবং ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা কাছ থেকে মাথা দিয়ে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লুইজ হেনরিকের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসা এই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

চিলিও ওপর শেষ আঘাত আসে ৭৬ মিনিটে। ব্রুনো গুইমারেস তৃতীয় গোল করে ব্রাজিলের আধিপত্য আরও সুদৃঢ় করেন। এই গোল ব্রাজিলকে নিখুঁত ও দাপুটে জয় উপহার দেয়।

এদিকে, নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটা আগেই দখলে ছিল ব্রাজিলের। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি। গত বছরের অক্টোবরে তাদের সঙ্গে সর্বশেষ দেখায় সেলেসাওরা ২-১ গোলে জিতেছিল। সবমিলিয়ে চিলির বিপক্ষে ৭৪ ম্যাচে ৫২ জয় ছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই সংখ্যাকে তারা মারাকানায় আরেকটু বাড়িয়ে নিলো।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ