1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

চিরঘুমে গণসংগীতশিল্পী ফকির আলমগীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১ ২:৪৩ pm

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে আজ শনিবার দুপুর ২টার পর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে। তার আগে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) গতকাল শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর পর আজ শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।

এর পর দুপুর ১২টায় ফকির আলমগীরের মরাদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সেখানে হাজির হন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শহীদ মিনারে এক ঘণ্টা রাখার পর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়।

গত ১৪ জুলাই (বুধবার) করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে ফকির আলমগীরের। তখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই সংগীতশিল্পী। পরদিন সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হওয়ার পর রাত ১টার দিকে তাঁকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

গণসংগীত ও দেশীয় পপ সংগীতে ব্যাপক অবদান রেখেছেন ফকির আলমগীর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তাঁর ‘ও সখিনা’ গান এখনও মানুষের মুখে মুখে ফেরে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ