
চালের বাজার স্থিতিশীল রাখতে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী এ তথ্য জানান।
দেশে বোরোর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ পরিস্থিতিতে চালের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে চালের দাম না কমলে একাধিকবার চাল আমদানির হুঁশিয়ারি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস/এনএ