1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা-মহানন্দা’র পানি বৃদ্ধি, পানিবন্দি ২ হাজার পরিবার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ১২:০৯ am

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমে দ্বিতীয় দফায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবাসহ প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নভূমি ডুবে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার পরিবার।

পদ্মার তীরবর্তী সদর উপজেলার নারায়নপুর, ইসলামপুর ও আলাতুলী এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নিমজ্জিত হয়েছে আউশ ধানের জমি, আমবাগান ও সবজিক্ষেত।

তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের চারদিকে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে অন্তত ১০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার পাঠদান।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আগামী চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে নদীর পানি সতর্ক সীমা পর্যন্ত বাড়তে পারে।

এরপর বিপদসীমা ছুঁবে কিনা বা অতিক্রম করবে কিনা তা এখন বলা যাচ্ছে না। এখন পর্যন্ত নদীগুলো বিপৎসীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এর আগে গত জুলাই মাসের প্রথম থেকে প্রথম দফা পানি বৃদ্ধির পর জুলাই মাসের শেষ দিকে পানি কমতে শুরু করে। পরে গত ৪ আগস্ট থেকে দ্বিতীয় দফায় আবারও পানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

পাউবো সূত্র আরো জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় পদ্মা বিপৎসীমার ৬৫ সেন্টি মিটার নিচে ২১.৪০ মিটার সমতলে, মহানন্দা বিপৎসীমার ১.১৫ মিটার নিচে ১৯.৩০ মিটার সমতলে ও পূর্ণভবা বিপৎসীমার ২.১৮ মিটার নিচে ১৯.৩৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এখনও জেলায় বন্যার কোন আভাস দেয়নি ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব বলেন, ‘ভারত থেকে ধেয়ে আসা পানিতেই নদীগুলোর পানি বাড়ছে। এর সঙ্গে রয়েছে দেশে অব্যাহত বৃষ্টিপাত। জেলার নদীর পানিবৃদ্ধির এই সময় নদী ভাঙ্গণ কিছুটা কমে এসেছে।

পাউবো কর্মীরা প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছেন। উজানে ভারতে গঙ্গা সকল পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। তাদের পানি বাংলাদেশে ঢুকতে ৩ দিন সময় লাগে।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী বলেন, ‘পদ্মার তীরবর্তী দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে জমি নিমজ্জিত ও মানুষের পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে। অবিলম্বে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টিপাত কমে আসবে বলে পূর্বাভাস পেয়েছি। তাতে উজান থেকে ভারতের পানি আসা কমে গেলে হয়ত পরিস্থিতি অবনতি হবে না। তবে জেলা ও উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, ‘চলতি মৌসুমে পদ্মা নদীর ভাঙ্গনে সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ৬২ বিঘা জমি বিলীন হয়েছে। এর সঙ্গে রয়েছে অতিবৃষ্টিজনিত আক্রান্ত ফসলি জমির ও নদীর পানি বৃদ্ধিজনিত নিমজ্জিত ফসলি জমি। এ সব জমি ও ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ