1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির নির্দেশ আইজিপির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:৩৩ pm

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ঈদ শেষে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি।

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। তিনি বলেন, পুলিশি সেবা পেতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন এবং হাসিমুখে থানার সেবা নিয়ে ফিরতে পারেন তা নিশ্চিত করতে হবে।

মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ