1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

চরফ্যাশনে করোনার নমুনা সংগ্রহের বুথ ও ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করলেন এমপি জ্যাকব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০ ১২:০৫ pm

ভোলার চরফ্যাশন উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিয়মিতভাবে করোনার উপসর্গের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার ব্যক্তিগত অর্থায়নে ইতোপূর্বে ডক্টরস সেফটি চেম্বার নির্মাণ করে পরীক্ষা কার্যক্রম করা হয়েছে।

১৬ মে সকালে চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, এমপির একান্ত প্রচেষ্টায় স্থাপিত হয়েছে ডক্টরস সেফটি চেম্বার। ওই চেম্বারে করোনাভাইরাস উপসর্গের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে প্রেরণ করা হয়। এই হাসপাতালের মাধ্যমে মোট ৮৬ রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।

ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব হাসপাতালের রোগীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তাকে জানাতে বলেছেন।

এমপি জ্যাকব বলেন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের জন্যে ৫০ লাখ টাকা ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় হাসপাতালে নমুনা সংগ্রহ করার জন্যে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করছি। ৫ শয্যায় বিশিষ্ট আইসোলশন সিট রাখা হয়েছে। টিএইচও মাধ্যমে সার্বিক যোগাযোগ করা হচ্ছে। প্রত্যেক রোগী যেন সঠিক চিকিৎসা সেবা পায় তার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ