1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

চরফ্যাশনে এডিশনাল পিপির উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা

ভোলা দক্ষিন প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:২৫ pm

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে। সোমবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে। এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও’র সাথে একটি মিটিং শেষে এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলে, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেব। এডিশনাল জিপি সেখানে আমাকে ঘটনাটি জানালে আমি আমাদের নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেই যে একজন আসামী আমাদেরকে হুমকি দিয়েছে । পুলিশ এসে আদালত চত্বর থেকে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সজিবকে তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে । গ্রেফতারকৃত সজীবকে ছাড়াতে বিএনপির কয়েকজন নেতা তাৎক্ষণিক আমাকে অনুরোধ করে। আমি তাদেরকে বলে দেই চাঁদাবাজির মামলা গ্রেফতার হওয়া সজীবকে ছাড়াতে আমার সক্ষমতা নেই, কারণ এটি সম্পূর্ণ আদালতের বিষয়। পরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। তারা আমার চেম্বার এ গিয়েও হামলা করে। আমি ঘটনা শুনে বাসার দিকে রওনা দিলে আদালত প্রাঙ্গণে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আমার উপর হামলা করে মারধর করে আমার টাকা পয়সা নিয়ে যায়, তারা আমার হাতের ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। বিএনপি ছাত্রদল ও যুবদলের হামলার শিকার এডভোকেট হযরত আলী হিরন জানান, তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। জানা যায়, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর এবং চাঁদা দাবীর অভিযোগে দায়েরকৃত মামলার ২নম্বর আসামী সজিব। বিগত ২৩নভেম্বর উপজেলার শশীভূষন থানার চরকলমী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে সজিবসহ ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলাটি দায়ের করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ