1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ‘ঋণখেলাপী-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামবো’ ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে দক্ষিণ আফ্রিকার ৩ দেশে ভয়াবহ বন্যা, নিহত শতাধিক ছেলের সঙ্গে মজার মুহূর্তে পরীমণি, ভাইরাল ভিডিও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল রৌমারীতে শীতের দাপটে ইরি-বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি, চারা সংকটের শঙ্কা অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত দুই নারীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০ ৯:০৪ pm

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে ও সন্ধ্যার দিকে হাটহাজারী ও নগরীর ইপিজেড এলাকার ওই দুই নারী মারা যান বলে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানিয়েছেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মারা যাওয়া ৩২ বছর বয়সী হাটহাজারীর ওই নারী গত ৮ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে আইসোলেশনে নেওয়া হয়।

মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেওয়া হয় এবং বিকালে মারা যান। অপরদিকে নগরীর ইপিজেড এলাকার ৬০ বছর বয়সী করোনাভাইরাস আক্রান্ত এক নারী হাসপাতালে ভর্তির পর মারা গেছেন বলে জানান ডা. আবদুর রব।

তিনি বলেন, ইপিজেড এলাকার বাসিন্দা ওই নারীকে বিকালে জেনারেল হাসপাতালে আনা হয়। অজ্ঞান অবস্থায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এই দুজনকে নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ